x
B E A N I B A Z A R
logo

বিয়ানীবাজার সমিতির উপর দায়েরকৃত মামলা খারিজ ।। পূনরায় নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ

বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ ইনক’রর উপর দায়েরকৃত মামলা খারিজ হয়ে গেছে। ফলে সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন অনুষ্ঠানে আর কোন বাঁধা রইল না বলে সমিতির নেতৃবৃন্দ জানিয়েছেন।

উল্লেখ্য, বিগত ২৫ আগস্ট ২০১৭ সমিতির নির্বাচনকে কেন্দ্র করে সংগঠনের অন্যতম সদস্য মোহাম্মদ আবদুল মন্নান এবং আবুল হোসেন বাদী হয়ে সমিতির বিরুদ্ধে কুইন্স কাউন্টি সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করেন। যার ফলে সুপ্রিম কোর্টের জাজ হার্ট জে. নির্বাচনের কার্যবিধির উপর স্থগিতাদেশ জারী করেন। উক্ত রায়ের বিপক্ষে বিবাদী মাসুদুল হক ছানু (সভাপতি) মুহিবুর রহমান (সাধারণ সম্পাদক), হেলিম উদ্দিন (কোষাধ্যক্ষ) এবং প্রধান নির্বাচন কমিশনার মোঃ আবদুস শহীদ আপিল করেন। বাদীগণের মামলায় আনিত অভিযোগ পর্যালোচনা শেষে এবং অভিযোগগুলো মিথ্যা প্রমাণিত হওয়ায় কুইন্স কাউন্টি সুপ্রিম কোর্টের অপর জাজ ডেনিস জে. বুটলার গত ৬ ডিসেম্বর মামলাটি খারিজ করে দেন। ফলে বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি’র পূর্বঘোষিত নির্বাচন সম্পন্ন করার পথে কোন বাধা রইল না।

এদিকে নির্বাচন নিয়ে দায়ের করা মামলাটি খারিজ হয়ে যাওয়ায় সমিতির পক্ষ থেকে পুনরায় নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ নেয়া হচ্ছে। সমিতির সভাপতি মাসুদুল হক ছানু ও সাধারণ সম্পাদক মুহিবুর রহমান সুন্দর ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য ইতপূর্বে গঠিত নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন এবং প্রবাসী বিয়ানীবাজারবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

বিয়ানীবাজার সমিতির উপর দায়েরকৃত মামলা খারিজ ।। পূনরায় নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ

বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ ইনক’রর উপর দায়েরকৃত মামলা খারিজ হয়ে গেছে। ফলে সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন অনুষ্ঠানে

Read More »

যুক্তরাষ্ট্রস্থ বিয়ানীবাজার সমিতির নতুন সদস্য নিবন্ধন সম্পূর্ণ। সমিতির আয় প্রায় দুই কোটি টাকা!

নিউইয়র্ক : বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ’র কার্যক্রমকে আরো বেগবান করার লক্ষে ও কমিউনিটির সেবা আরো সুচারূপে করার

Read More »

১.২ মিলিয়ন ডলারের কবর ক্রয় করে ইতিহাস সৃষ্টি করল যুক্তরাষ্টস্থ বিয়ানীবাজার সমিতি

গত ৯ই ফেব্রুয়ারি ২০২৩ইং,বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিকও সাংস্কৃতিক সমিতি ইউএসএ,ইনক এর উদ্দোগে “নিউজার্সির ফাওন্টেইন লণ মেমোরিয়াল পার্কে” দুই হাজার কবর ক্রয়

Read More »