গত ৯ই ফেব্রুয়ারি ২০২৩ইং,বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিকও সাংস্কৃতিক সমিতি ইউএসএ,ইনক এর উদ্দোগে “নিউজার্সির ফাওন্টেইন লণ মেমোরিয়াল পার্কে” দুই হাজার কবর ক্রয় করা হয়, যাহার মূল্য ১.২ মিলিয়ন ডলার | ৩লক্ষ ৬০ হাজার ডলার ডাউন পেমেন্ট দিয়ে সমিতির পক্ষে চুক্তিটি স্বাক্ষর করা হয় এবং পরবর্তীতে ৯মাসের কিস্তির ভিত্তিতে বাকী অর্থ পরিশোধ করা হবে |
বিভিন্ন আঞ্চলিক সংগঠনের অনুরোধের প্রেক্ষিতে কবরগুলি ক্রয় করা হয়,এতে দুইশত কবর সমিতির নিজের নামে রাখা হবে এবং অবশিষ্ট কবরগুলি আঞ্চলিক সংগঠনগুলির মধ্যে বিতরণ করা হবে যাহার মূল্য তাহারা নিজেরা কিস্তির মাধ্যমে পরিশোধ করবে | সমিতি সেখানে আমব্রেলা সংগঠন হিসাবে কাজ করবে |
কবরের সাথে সংশ্লিষ্ট আঞ্চলিক সংগঠনগুলি :-
(1) chotodesh social organization usa inc
(2) Sreedhora jonomongol shomity usa inc
(3) Gulabsha association of America inc
(4) Bairagibazar association of usa inc
(5) Pathon Abdullahpur society inc
(6) khasaripara society
(7) til Para union
(8) Borolekha social and cultural association usa inc
(9) Chandgram welfare society
(10) Banglabazar Jame masjid inc
(11) madani masjid inc
(12) 108 Jamaica LLc
(13) kunagram inc .
(14) talha inc
(15) Mohammed S Rahman
(16)Richmondhill Jame Masjid
(17) fengram association (Ifjal Ahmed)
(18) Fultoli jame masjid & Islamic institute Ozonepark inc
উল্লেখ্য ওয়াশিংটন মেমোরিয়াল সিমিটারি লংআইলেন্ড এবং নিউজার্সির মালবরোতে সমিতির পৃথক দুটি গোরস্থান রয়েছে |


